, , ,

কয়রায় ঘনবসতী এলাকায় ৩৩ কেবি বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ বন্ধের দাবি

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: কয়রায় ঘনবসতী গ্রামের মধ্য দিয়ে ৩৩ কেবি ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মান কাজ বন্ধের দাবিতে অভিযোগ খুলনা জেলা পরিষদের প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৯ মে এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযোগ প্রদান করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা জেলাস্থ কয়রা উপজেলাধীন ২নং কয়রা সানা বাড়ী কালবার্ড সংলগ্ন মেইন রোড থেকে দক্ষিণ মদিনাবাদ গ্রামের ঘনবসতী এলাকার মধ্য দিয়ে গনি হাজীর বাড়ি পর্যন্ত মাত্র ১০ফুট চওড়া আঁকাবাঁকা রাস্তা বরাবর ৩৩ কেবি ভোল্টেজের বিদ্যুৎ সরবারহ লাইন নির্মানের কাজ শুরু হতে যাচ্ছে।

 

উক্ত রাস্তার দু-পাশের গাঁ ঘেষে অনেকের দুই তলা বিল্ডিং, বড় বড় বৃক্ষ, ছোট বড় বিভিন্ন প্রকার ফল ফুলারীর গাছ লাগানো আছে। তাই এই এলাকার মধ্য দিয়ে যদি উচ্চ শক্তির বিদ্যুৎ সরবারহ করা হয় তাহলে এলাকা বাসীর অফুরন্ত ক্ষতি হবে। তাই ঘন বসতী এলাকার মধ্য দিয়ে উচ্চ শক্তির বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বন্ধ করে এলাকা বাসীকে সুস্থ্য পরিবেশে বসবাসের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন

সর্বশেষ