, , ,

করোনাকালে ক্ষতিগ্রস্থ যশোরে সীমান্ত বাস মালিক সমিতির সদস্যদের মাঝে ৭৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

আরো খবর

 

নিজস্বপ্রতিবেদক:
যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের রেলগেটস্থ ডালমিল এলাকায় নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সিন্ধান্ত গ্রহনের পাশাপাশি করোনাকালে ক্ষতিগ্রস্ত সদস্যকে আর্থিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রত্যেক সদস্যকে ১ লক্ষ টাকা করে ৭৬ সদস্যকে মোট ৭৬ লক্ষ টাকার বিতরণ করেন প্রধান অতিথি যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির আহ্বায়ক ও যশোর পৌরসভার কাউন্সিরর আলমগীর কবির সুমন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুল হোসেন জুলু, মোহাম্মদ হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চান্দু, হাফিজুর রহমান, মাহাবুবুর রহমান, সাজেদুর রহমান সুমন, আলমগীর কবির সুমন, কার্যকরি সদস্য আব্দুর ওহাব,মনোরঞ্জন বর্মণ,আব্দুর রহমান মৃধা,আনোয়ার হোসেন, ইউনুছ আলী, বদরুল আলম, আব্দুস ছাত্তার বাবু, ইব্রাহিম কালু, শাহেদ আলী।
এর আগে, সংগঠনের আহ্বায়ক আলমগীর কবির সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানের পরিচালনায় সাধারণ সভায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সাধারণ সদস্যরা সংগঠনকে আরো গতিশীল করতে বর্তমান কমিটিতে আরো ৫ বছর রাখার প্রস্তাবনা দেন। সবার সম্মতিক্রমে বর্তমান কমিটি আরো ৫ বছর রাখার সিন্ধান্ত চুড়ান্ত হয়েছে। এছাড়া করোনাকাল ও লকডাউনে বাস চলাচল বন্ধ থাকার পরেও সমিতির সদস্যদের পাশে আর্থিক সহায়তা প্রদান করার জন্য বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান সাধারণ সদস্যরা। এছাড়া সংগঠনকে আরো গতিশীল করতে সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করেন। সভায় যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর কবির বলেন, সংগঠনকে সমৃদ্ধ এবং গতিশীল ও সমিতির সদস্যদের ভালো রাখতে যেকোন কাজে আমি পিছুপা হবো না। করোনাকালে বাস বন্ধ থাকায় অনেক বাস মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সদস্যদের কিছুটা ক্ষতি কাটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আর্থিক সহায়তার কারণে এই সদস্যরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সমিতির কিছু সম্পত্তি অনেকের ব্যক্তিমালিকানায় রয়েছে, সেগুলো দ্রতই সমিতির নামে নামকরণ করা হবে। সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে সিমান্ত বাসমালিক সমিতির নেতৃবৃন্দ উর্ধ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে। সড়কে স্বাধীনভাবে বাসচলাচলে এবং বাস মালিকরা যাতে আর্থিকভাবে লাভবান হয়; সেই কাজগুলোই যশোর সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সমিতির সদস্যদের নিয়ে করার প্রতিশ্রুতি দেন তিনি।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ