, , ,

কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আরো খবর

কালিগঞ্জ (সাতক্ষীরা)

 

“সরকারি সেবা ও খাস জমিতে ভূমিহীনদের অধিকার চাই” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৪জুন) বেলা ১২ টায় কালিগঞ্জ রাজস্ব পাঠাগারে উত্তরণ কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উত্তরণ জেলা ম্যানেজার আব্দুস সেলিম আহমেদ, উপজেলা কমিটির সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইলা দেবী মল্লিক, যুগ্মসাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উত্তরণ কালিগঞ্জ সেন্টারে ম্যানেজার আলমগীর হোসেন, ভূমি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গাজী জাহাঙ্গীর কবির, অধ্যাপক সনদ কুমার গাইন, সেলিম শাহরিয়ার, এস এম আহমদ উল্লাহ বাচ্চু, শান্তি চক্রবর্তী, আলমগীর হোসেন প্রমুখ।
সভায় গত সভার রেজুলেশন পাঠ অনুমোদন, মার্চ মাসে ভূমি কমিটির অনুষ্ঠিত সম্মেলন, ভাঙানমারী ১০০ বিঘা জমি প্রসঙ্গে ,স্মরণিকা প্রকাশের অগ্রগতি, বিগত তিন মাসের অর্জন পর্যালোচনা এবং আগামী তিন মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ ,স্থানীয় উপজেলা ভূমি অফিসের মাধ্যমে সাধারণ জনগণ হয়রানির শিকার এবং তার প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ