, , ,

কালীগঞ্জে ট্রাক চালকের অর্ধ গলিত লাশ উদ্ধার

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহ কালীগঞ্জের একটি ট্রাকের ভিতর থেকে চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ট্রাক চালক আব্দুর রহমান যশোর রামনগর রাজার হাট এলাকার বাসিন্দা ।
স্থানীয়রা জানায়, তিন দিন ধরে কোলা বাজারের অদূরে রাস্তায় পার্কিং করে রাখা একটি ট্রাক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা গাড়ির ভিতর অর্ধগলিত ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং ট্রাকটির প্রকৃত মালিককে সংবাদ পাঠানো হয়েছে। সে আসলে এ বিষয়ে আরো বিস্তারিত বলতে পারবো ।

আরো পড়ুন

সর্বশেষ