, , ,

কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরো খবর

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। বুধবার বিকালে মুরগিহাটা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে মুরগিহাটা মোড় থেকে একটি রেলি শহরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

​”ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা অনুষ্ঠানমালার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মও​লানা আবু তালিব।

​এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, জায়ায়াতের ঝিনাইদহ জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ওলিয়ার রহমান, বাংলাদেশ হিন্দ বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কালিগঞ্জ উপজেলা সা: সম্পাদক উজ্বল অধিকারী সহ কালীগঞ্জ উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সকলের সমঅধিকার নিশ্চিতকরণ এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ