কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরের পাঁজিয়া বাজারে শনিবার সকালে কথাসাহিত্যিক মনোজ বসুর ১২৫ তম জন্মার্ষিকী মনোজ-ধীরাজ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতাইশকাটি -ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কবি কৃষ্ণপদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম।
অনুষ্ঠানে আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সংগঠন জাসাস এর আয়োজনে শিল্পী শ্যাম্পো টুকু ও বাবলুর রহমান সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য : কথাসাহিত্যিক মনোজ বসু ১৯০১ সালের ২৫ জুলাই কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন।
