, , ,

কেশবপুরে নদীতে নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার

আরো খবর

সিদ্দিকুর রহমান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে হরিহর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর আমজাদ হোসেন মোড়ল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার আলতাপোল এলাকার মৃত আমির আলী মোড়লের ছেলে আমজাদ হোসেন মোড়ল হরিহর নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি নিখোঁজ হয়ে যান।পরে পরিবারের সদস্যরা নদীর আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা অভিযান চালানোর পর নদী থেকে আমজাদ মোড়লের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ