কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে থানা পুলিশের পৃথক অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলার ৩ আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেনÑ
ইব্রাহিম হোসেন (২৬), হাড়িয়াঘোপ গ্রামের ফজর আলীর ছেলে কামরুল ইসলাম (৩০), একই গ্রামের পীর আলী গাজীর ছেলে মারিকুল ইসলাম রনি (২৪), কেশবপুর পৌর শহরের আলতাপোল শান্তিপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে আজমল হোসেন শুভ (৩৪), আক্তার হোসেনের ছেলে সোহেল রানা (২৪), রাজনগর-বাঁকাবর্শী গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং শরিফুল ইসলাম (৩৬), মাদারডাঙ্গা গ্রামের নাসিম মোড়লের ছেলে।
এদিকে, থানার নিয়মিত নাশকতা মামলায় শ্রীরামপুর গ্রামের হাতেম মোল্লার ছেলে ও আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান (৪২)-কে গ্রেফতার করা হয়। মামলাটি কেশবপুর থানার মামলা নং-১৬।
অপর অভিযানে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন রেজাকাটি এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার সন্দিগ্ধ আসামি আক্তারুল সরদার আক্তার (৩৬)-কে গ্রেফতার করেন। তিনি ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আজিবর সরদার ওরফে আবু তাহেরের ছেলে। মামলাটি থানার মামলা নং-১২।
এছাড়া ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেব কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি মিরাজ হোসেন (১৯)-কে গ্রেফতার করেন। তিনি বেগমপুর গ্রামের সামাদ মোড়লের ছেলে। মামলাটি থানার মামলা নং-৩।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ সাংবাদিকদের জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
