, , ,

কেশবপুরে শাপলা তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আরো খবর

বিশেষ প্রতিনিধি
যশোর কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) এবং খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। সম্পর্কে তারা সৎ ভাই-বোন। কয়েকদিন আগে মা-বাবার সঙ্গে তারা কেশবপুরে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ৫ অক্টোবর সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ইছার উদ্দিন সানার মালিকানাধীন একটি পুকুরে শাপলা ফুল তুলতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ