কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে শনিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর গফফার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
কেশবপুরে স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
