, , ,

কেশবপুর গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

আরো খবর

কেশবপুর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ী গ্রামীণ ব্যাংক শাখা থেকে পেট্রোল বোমা সদৃশ একটি বস্তু ও বিস্ফোরক আলামত উদ্ধার করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কোনো দুর্বৃত্তরা গভীর রাতে এটি ফেলে বা নিক্ষেপ করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ব্যাংকের নাইট গার্ড মো. বাদশা আনুমানিক রাত তিনটার দিকে বিকট শব্দ শুনতে পান। তিনি জানান, একটি মোটরসাইকেল এসে গ্রামীণ ব্যাংকের ভবনের দিকে কিছু একটা ছুড়ে মারার শব্দ পাওয়ার সাথে সাথেই চারপাশ তীব্র দুর্গন্ধ ও গ্যাসে ভরে ওঠে। প্রথমে এটিকে ককটেল বলে ধারণা করা হলেও পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে ব্যাংক ভবনের উত্তর ও দক্ষিণ পাশ থেকে পেট্রোল ভর্তি বোতলসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

খবর পাওয়ার পরপরই কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শামীম হোসাইনসহ পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক বা গুজব ছড়িয়ে না পড়ে, সেজন্য জুমার নামাজ শেষে সাগরদাঁড়ী বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বিশেষ সচেতনতামূলক বার্তা দেন ওসি হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান মুসল্লিদের উদ্দেশে বলেন, “আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হোন। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিন। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।”

ঘটনার নেপথ্যে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত এবং গ্রেফতারে কেশবপুর থানা পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ব্যাংক ও এর আশেপাশের এলাকায় থমথমে ভাব কাটানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ