কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম (মানিক) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
সোমবার সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভোমরা ইমিগ্রেশন সেন্টারে ইমিগ্রেশন পুলিশের কাছে সন্দেহ জনক অবস্থায় আটক হয়।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছেন। কেশবপুর থানায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২টি নিয়োমিত মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক আজাহারুল ইসলাম মানিক কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বাসিন্দা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলামের পুত্র।
