, , ,

ঘূর্ণিঝড় ’অর্ণব’র প্রভাবে কেশবপুরে আমনের ব্যাপক ক্ষতি

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় অর্ণব এর প্রভাবে কেশবপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসে উপজেলার শত শত বিঘা জমির পাঁকা আমন ধানের ক্ষেত লণ্ড ভণ্ড হয়ে গেছে। আর মাত্র ৭থেকে ১০দিন পর যে সকল জমির ধান কাটার উপযুক্ত হেয়েছে সেই ধরনের ধানক্ষেত ঝেড়ো বাতাসের তোড়ে মাটির সঙ্গে মিশে গেছে।

বিশেষ করে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা,মেহেরপুর, চিংড়া, ধর্মপুর, কাস্তা, বাড়ইহাটি, ত্রিমোহিনী ইউনিয়নের সাতবাড়িয়া, মির্জানগর, চাঁদড়া, বেগমপুর, কড়িয়াখালি,জাহানপুর, দোড়মুটিয়া, মূলগ্রাম, বায়সা, সাবদিয়াসহ বিভিন্ন গ্রামের মাঠের পর মাঠের পাকা আমন ধানের ক্ষেত মাটির সাথে পড়ে থাকতে দেখা গেছে। চলতি আমন মৌসুমে কেশবপুর উপজেলায় প্রায় ৮০ হাজার বিঘা জমিতে বিভন্ন জাতের ধান রোপন করা হয়েছে। দীর্ঘ কয়েক বছর পরপর বন্যার

কারনে কেশবপুর খাদ্যশস্য উদ্বৃত্ত উপজেলা থেকে খাদ্যঘাটতি উপজেলায় পরিনত হয়। চলতি বছর ১শ ৪০কোটি টাকা ব্যায়ে উপজেলার ৫টি নদীর প্রায় ৪৮কিলোমিটার খনন করায় প্রাথমিক সুফল হিসাবে এবছর প্রায় ১০হাজার বিঘা জমিতে গত বছরের থেকে বেশি আমনের আবাদ হয়েছে। তবে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পাঁকা ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকের মধ্যে হতাশা দেখা দিয়েছে। #

আরো পড়ুন

সর্বশেষ