যশোরের চৌগাছায় নাহিদ হাসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিএম এ মনির ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং এ আদেশ দেন। নাহিদ হাসান পৌর শহরের বিশ্বাস পাড়ার মিজানুর রহমানের ছেলে।
আদালদ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মাদকের পাইকারী বাজার খ্যাত কালিতলায় উপজেলা সহকারী কমিশনার অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি মাদক ব্যবসায়ী নাহিদ হাসানকে মাদক সেবন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করেন। অভিযান চলাকালিন সময় চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ছিলেন।সোমবার বিকেলে সাজাপ্রাপ্ত আসামীকে আদালকে প্রেরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জিএম এ মনিব বলেন, ভ্রাম্যমান আদালত মাদক নিয়ন্ত্রয়ন আইন ২০১৮ এর ৩৬ (৫) উপধারার এ মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
