, , ,

ঝাঁপা ইউনিয়ন আ’লীগের কমিটিতে আসছে নতুন মুখের চমক

আরো খবর

জি.এম.বাবু. রাজগঞ্জ (যশোর) অফিস ॥

সভাপতি ও সাধারন সম্পাদক পদে আসছে নতুন মুখের চমক

কোরবানি ঈদের পরই যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে দলটি কি বার্তা দেবে তৃণমুল নেতাকর্মীদের। সেটাই এখন দেখার অপেক্ষায় প্রহর গুণছেন দলের পোড় খাওয়া অসংখ্য নেতাকর্মীরা। তবে সভাপতি ও সাধারন সম্পাদক পদে আসছে নতুন মূখের চমক বলে দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিয়ে বৃহত্তর এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা ও। দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের এ সম্মেলন। আর আসন্ন এ সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।
কারা হচ্ছেন বানিজ্যিক শহর রাজগঞ্জ বাজার তথা ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের কান্ডারি এ নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে আলোচনার ঝড়। সম্মেলনে সভাপতি পদে মাঠে রয়েছেন আওয়ামীলীগ নেতা সরদার আলাউদ্দিন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এস.এম কওছার আহম্মেদ ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আকবার আলী প্রমূখ। তবে সভাপতি পদে সরদার আলাউদ্দিন ও শিল্পপতি আব্দুল হক তুহিনের নাম বেশি শোনা যাচ্ছে তৃণমূল নেতাকর্মীদের মূখে।
সেই সাথে সাধারন সম্পাদক পদে রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক এবং রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সমাজসেবক আব্দুল লতিফ, ঝাঁপা ইউপির বার-বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সমাসেবক শামছুল হক মন্টু, রাজগঞ্জ কলেজপাড়া পুরাতন জমিদার বাড়ির বড় ছেলে রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মশিউল আলম, মনিরামপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম এস,এম লুৎফর রহমানের ছোট ভাই এস,এম রবিউল ইসলাম রবি, ঝাঁপা গ্রামের সিরাজুল ইসলাম সিরাজের নাম শোনা যাচ্ছে।
প্রায় দুই দশক পর ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে নানা প্রস্তুুতি ও নিয়েছেন। সভাপতি ও সাধারন সম্পাদক পদের জন্য ইতিমধ্যে প্রার্থীরা জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে বেশ সু-সম্পর্কসহ তদবির চালিয়ে যাচ্ছেন। এদিকে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী বান্ধব সিনিয়র নেতা সরদার আলাউদিনকে সভাপতি হিসেবে নির্বাচিত করতে চায় আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মী। এবারের সম্মেলনে সরদার আলাউদ্দিনকে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করা হলে বন্যাকবলিত এ ইউনিয়নে আওয়ামীলীগের দুর্গ আর শক্তিশালী হলে বলে মনে করেন তৃণমূল নেতাকর্মীরা।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গাজী শাহ আলম, আশিকুর রহমান, আমিুর রহমান ও আব্দুস সালাম দৈনিক প্রজন্ম একাত্তরকে বলেন, দলের দুর্দিনের কান্ডারি ও কর্মী বান্ধব নেতা সরদার আলাউদ্দিনের বিকল্প কাউকে চাই না। কারণ দলের দুঃসময়ে যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি, ২০০৪ ও ২০০৫ সালে আমরা যখন বিএনপি জামায়াতের হাতে নির্যাতিত হয়েছিলাম তখন সরদার আলাউদ্দিনের কাছেই আশ্রয় পেয়েছিলাম। তিনি আমাদের অভিভাবক হিসেবে আশ্রয় দিয়ে দলকে আঁকড়ে ধরে সুসংগঠিত করে রেখেছিলেন।
ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমাজসেবক গোলাম রসুল চন্টা বলেন, দীর্ঘ দুই দশক পর ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। তবে দীর্ঘদিন পর অনুষ্ঠিত ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের এই সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে মনে করেন সাবেক এ জনপ্রতিনিধি।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান জানান, কোরবানি ঈদের পরেই উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। তবে দলে যাতে কোন অনুপ্রবেশকারি পদ পদবি না পাই সে বিষয়ে সবাইকে সজাগ থেকে কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে বলে মনে করেন উপজেলা আওয়ামীলীগের এ শীর্ষ অভিভাবক।

 

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ