নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নাশকতা মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুরে তুলারামপুরের নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলার আসামি ছিলেন টিপু সুলতান। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। রোববার (২২ নভেম্বর) দূপুরে তুলারামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
