, , ,

ড্রেনেজ ব্যবস্থা নির্মানের দাবীতে মণিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আরো খবর

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা নির্মানের দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মণিরামপুর পৌরবাসী।বুধবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের থানা মোড় সংলগ্ন কলাপট্টি এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মণিরামপুর পৌরসভার ১,২,৩ ও ৪ নং র্ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকেরা এ কর্মসূচির আয়োজন করেন। মনিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন,কাউন্সিলর সুমন দাস, অধ্যাপক মাহমুদুল ইমরান,সঙ্গীত অধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস,তাতীলীগ নেতা বিশ্বজিত সাহা প্রমূখ। সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বক্তারা বলেন,অবিলম্বে যশোর-সাতক্ষীরা মহাসড়কের নীচ দিয়ে ক্রস ড্রেন নির্মান পূর্বক হরিহর নদীর সাথে সংযোগ স্থাপন করে এলাকার স্থায়ী জলাবদ্ধতা দূর করার দাবী জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ