, , ,

ঢাকা থেকে ঈদ করতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন হতাহত 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:ঈদ করতে বাড়ি ফেরার পথে যশোর নড়াইল সড়কের রুস্তমপুর নামক স্থানে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কামরুল নাহার (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ওই পরিবারে ঈদের বদলে নেমে এসেছে বিষাদের ছায়া।

নিহত কামরুন্নাহার যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ওবায়দুল ইসলামের স্ত্রী। তোরা হচ্ছেন, বেজপাড়া মেইন রোড এলাকার মৃত সামছুল আলমেরর  দু’ পুত্র ঢাকা  ভাইয়া গ্রুপ অব কোম্পানীর সিনিয়র একাউন্টস  ম্যানেজার রাকিব আলমম রিমন (৩৫),  মহাখালী ব্রাক হেড অফিসের সিনিয়র অফিসার রাগীব শাহরিয়ার ((২৭) ও প্যাসিফিক কনজ্যুমার কোম্পানীর সিনিয়র অফিসার, খুলনা ছোট বয়রার বাদশাহ মিয়ার পুত্র  আকবর হোসেন (৩৮)।

নিহতের নাতনি জিহাদ হোসেন জানিয়েছেন,নিহত কামরুন্নাহার  রাকিবুল আলমের আপন খালা। তিনি সৌদির মক্কায় ওমরা হজ্ব পালন করে ঢাকায় আসেন। এরপর মঙ্গলবার ঢাকা ৭ নং ধানমন্ডির বাসা থেকে তারা ঈদ উৎসব পালন করতে রাকিবুল আলমের প্রাইভেট কার যোগে বাড়ি ফিরছিলেন। বিকেল দিকে যশোর – নড়াইল সড়কের রোস্তমপুর  নামক স্থানে পৌঁছলে  বিপরীতমুখী  ট্রাকের সাথে প্রাভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। প্রাইভেট কারের সাথে ধাকা লেগে ট্রাকটি  রাস্তারর পাশে থাকা বৈদ্যতিক পিলারের লেগে পিলারটিও ভেঙ্গে পড়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা ওই ৪ জন গুরুতর আহত হন। সন্ধ্যা ৬ টায় আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭ টা ৪৫ মিনিটে কর্তব্যরত ডাঃ নিশি কামরুনাহারকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ দুর্ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের বদলে পরিবারটিতে নেমে এসেছে বিষাদের ছায়া।

আরো পড়ুন

সর্বশেষ