লোহাগড়া প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইউনিয়নের বয়রা গ্রামের সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ ভাতিজার অস্ত্রের আঘাতে খুন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ৪ নভেম্বর বুধবার সকাল ৬ টার দিকে শুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে হাছানুরের সংগে মামুন শেখ,আরমান শেখ পিতা হাসদেল শেখ, হাসদেল শেখ পিতা জব্বার শেখ সহ ৭/৮ জন কথা কাটাকাটির এক পর্যায় মামুন শেখ দেশীয় ধারালো অস্ত্র (ভেলা) দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। হাসানুরের চিৎকারে তার স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহত হাসানুরের পরিবারের চলছে শোকের মাতম।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।
