নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উল্লেখযোগ্য সমর্থকদের উপস্থিত ছিলেন মেজবাহ বিন সুলতান, মির্জা গালিব সতেজ, মেজবাহ উদ্দিন, শোভন, তামিম, তূর্য, জয়নাল আবেদীনসহ অনেকে। ব্রাজিলের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তরা এসেছেন। আনন্দ করেছেন। বাদ্যযন্ত্রের সুরে সুরে সবাই মেতেছেন।
ভক্তরা বলেন, এবারের বিশ্বকাপ ব্রাজিলই ঘরে তুলবে। আমরা ব্রাজিলের ভক্ত হিসেবে এই আশাবাদ ব্যক্ত করছি। ## ছবি আছে।
