, , ,

নড়াইলে শিশুকে ধর্ষণ করে হত্যা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে জান্নাতুল নামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতুল রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। ধর্ষক রবিউল পলাতক রয়েছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে জান্নাতুলকে বিকাল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী আতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম (৩০) কৌশলে তার ঘরের মধ্যে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। এসময় জান্নাতুল অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় রবিউল। ঘটনার পর জান্নাতুলের পিতা মফিজুরসহ পরিবারের সদস্যরা তাকে ( জান্নাতুল) খুজতে বের হয়। এক পর্যায়ে রবিউলের ঘরে সঙ্গাহীন জান্নাতুলকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। এসময় জান্নাতুলকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি জানাজানির পর গ্রামবাসি ধর্ষক রবিউলকে খুঁজে বেড়াচ্ছে।

 

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষী ব্যক্তিকে আটকের জোর চেষ্টা চলছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ