, , ,

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬: জেলা পর্যায়ে কেশবপুরের জয়জয়কার

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে যশোরের কেশবপুর উপজেলার খুদে অ্যাথলেটরা।

ফুটবল, ব্যাডমিন্টন, দাবা থেকে শুরু করে মার্শাল আর্ট প্রায় প্রতিটি বিভাগেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে এই উপজেলার প্রতিনিধিরা।

এবারের আসরে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল বালিকাদের পারফরম্যান্স ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেশবপুর বালিকা দল।

ব্যক্তিগত নৈপুণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন দিঘী অধিকারী। তিনি ব্যাডমিন্টন একক, দ্বৈত (সাথী: স্বর্নারী সাহা) এবং দাবা—এই তিনটি ভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকার করে অনন্য রেকর্ড গড়েছেন।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও ছিল কেশবপুরের দাপট। ২০০ মিটার দৌড়ে সানজিদা এবং দীর্ঘ লাফে মুক্তা মন্ডল (প্রথম স্থান) অধিকার করে স্বর্ণপদক নিশ্চিত করেছেন। এছাড়া জলক্রীড়ায় মাহমুদ হাসান (চিৎ সাঁতার) এবং তাসনিম সুলতানা (বুক সাঁতার) রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

লড়াইয়ের ময়দানেও পিছিয়ে নেই কেশবপুরের যোদ্ধারা। তায়কোয়ানডোতে রাতুল দাস স্বর্ণপদক জয় করেছেন। এছাড়া মুন্নী দত্ত, সুরাইয়া ইয়াসমিন এবং মোঃ সোহানুর রহমান নিজ নিজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। কারাতে প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছেন সাথী সেন।

এই অসামান্য সাফল্যের পর বিজয়ী খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারদের অভিনন্দন জানিয়েছেন উপজেলার ক্রীড়ামোদী সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সাফল্যের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

(১১ মে) বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষনা দেওয়া হয়। ,

যশোরের অতি জেলা প্রশাসক সুজন সরকারন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন আমাদের সন্তানদের এই সাফল্য কেবল কেশবপুরের নয়, এটি মেধা ও পরিশ্রমের জয়। বিশেষ করে বালিকারা যেভাবে ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এবং দিঘী অধিকারী যে কৃতিত্ব দেখিয়েছে, তা আমাদের গর্বিত করেছে। আমি বিশ্বাস করি, সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে এই খুদে অ্যাথলেটরাই একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময়ই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-কে গুরুত্ব দিয়ে আসছি। মাদকমুক্ত সমাজ গঠন এবং শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিজয়ী সকল খেলোয়াড়, কঠোর পরিশ্রমী কোচ এবং দক্ষ ম্যানেজারদের আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

আরো পড়ুন

সর্বশেষ