, , ,

নানা আয়োজনে শহীদ সাংবাদিক মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:শোক ও শ্রদ্ধায় শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে যশোরের সাংবাদিকরা নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদী কালোব্যাজ ধারণ, শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোর থেকে সাংবাদিকরা শোক র‌্যালি করে শহরের চারখাম্বা মোড়ে হত্যারস্থলে পৌছায়। এরপর সাংবাদিকদের সংগঠনগুলো ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এরপর যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানারসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
পরে মরহুমের মাগফিরাত কামনায় প্রেসকøাব যশোরের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মপহসড অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদ পত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাদে রহমান, রিমন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোপী নাথ দাস ।

১৯৯৮ সালের এই দিন রাত ১০টার দিকে যশোর শহর থেকে নিজ পত্রিকা কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হয়ে ছিলেন রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল। বর্তমানে মামলাটি উচ্চ আদালত কর্তৃক স্থগিত আছে।

আরো পড়ুন

সর্বশেষ