, , ,

পরিষদের সকলকে ফুল দিয়ে বরণ করে নিলেন হাসানপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুজ্জামান

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের হাসানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবাগত চেয়ারম্যান তৌহিদুজ্জামান রোববার সকালে পরিষদের সচিব, মেম্বার, উদোক্তা ও গ্রাম পুলিশদের ফুল দিয়ে বরণ করে নিলেন। উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদে প্রথম সভা করার শুরুতেই তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এদিন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল ইসলাম, ইউপি মেম্বার হেকমত আলী, কামরুজ্জামান, বুলবুল আহমেদ, আশরাফুজ্জামান, কল্লোল দাস, নূরনবী ছামদানী, আরফাজুল সরদার, আতিয়ার রহমান, সাজেদা খাতুন, জাহানারা খাতুন ও রুবিয়া খাতুন। সভায় নতুনদেরকে নিয়েই হাসানপুর ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন গড়ার লক্ষে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি কেশবপুরের হাসানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ইউপির নির্বাচিত জনপ্রতিনিধিরা গত ২০ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ