, , ,

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধন ।

আরো খবর

 

পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় লতা বি,জি,পি শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্ধোধন করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। শনিবার সকাল ১০ টায় বি,জি,পি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্ধোধনী খেলায় অংশ নেয়। খেলায় বিজিপি শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে গদারডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়েকে পরাজিত করে। এসময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, প্রধান শিক্ষক নাজিরা আক্তার, লক্ষন চন্দ্র মন্ডল।প্রসেনজিত সরকার, পরিমল চন্দ্র বৈদ্য, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, পুলকেশ রায়, আজিজুল ইসলাম, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, বি,জি,পি শামুকপোতা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সদানন্দ মন্ডল, আওয়ামীলীগ নেতা মদন মোহন মন্ডল, মোতালেব সানা, দিলীপ রায়, আজিজ সরদার, আলমগীর খলিফা, অনাথ বন্ধু মন্ডল, সুকৃতি বাছাড়, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার। খেলা পরিচালনা করেন শিক্ষক আশিষ রায়।

একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ