, , ,

পিবিআই এসপি’র সাথে তেল পরিবেশক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের পুলিশ সুপার রেশমা শারমিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল ।
এ সময় যশোর জেলা শাখার সভাপতি এস এম আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম লাবলুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, অপরাধ দমনে পিবিআই’র চলমান অভিযান যশোর অঞ্চলের মানুষের নিরাপদে রেখেছে।
বিশেষ করে বিকাশ প্রতারণা, খোয়া যাওয়া টাকা ও অন্যান্য সম্পদ উদ্ধার এবং চাঞ্চল্যকর মামলা তদন্ত ও আসামি আটকে অনেক এগিয়ে আছে যশোর। এখানকার দক্ষ অফিসারের গতিশীল নেতৃত্বে যা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।

 

আরো পড়ুন

সর্বশেষ