গত ২০/১০/২০২৬ দৈনিক গ্রামের কণ্ঠসহ অনলাইন পোর্টালে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে আউট সোর্সিং নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহল মহেশপুর উপজেলার অত্যন্ত সৎ ও ন্যায়নীতি পরায়ণ রোগী বান্ধব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা খাতুন নিপা মহোদয়ের কাছ থেকে বেআইনীভাবে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পেরে হেলেনা খাতুন নিপা সাহেবের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত কাজের সুনাম ও সম্মান ক্ষুন্ন করার জন্য এই ধরণের তথ্য উপাত্ত বিহীন ও বস্তুনিষ্ঠহীন ভূয়া সংবাদ পত্রিকায় সরবরাহ করেছে।
প্রকৃত তথ্য হচ্ছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সুচারুভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণের পর থেকে রোগী সাধারণ নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দে স্বাস্থ্যসেবা পাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের সততা ও বলিষ্ঠ ভূমিকায় স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল উচ্ছেদ পূর্বক স্বাস্থকেন্দ্র থেকে রোগীকে প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার সুযোগ নেই। এ কারণে সেই দালাল চক্রটি বেআইনী কাজ বন্ধ হওয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা খাতুন নিপা মহোদয়ের উপর অসন্তুষ্ঠ ও ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া সংবাদ পত্রিকায় ছড়িয়ে বেড়াচ্ছে। যার বিন্দুমাত্র কোন সত্যতা নেই।
কারণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় ঘুষ দুর্নীতি ও অসৎ কাজকে মনে প্রাণে ঘৃণা করেন। বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দালাল বা টাউট বাটপারের স্থান নেই।
এ কারণে দালাল চক্রটি আজে বাজে অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। তাছাড়া আউট সোর্সিং নিয়োগের ক্ষেত্রে শতভাগ সরকারী বিধি মোতাবেক এবং স্থাস্থ্য মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী সততা ও স্বাচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আউটি সোর্সিং নিয়োগের ক্ষেত্রে প্রার্থী যোগ্যতাকে বিবেচনা করা হয়েছে। নিয়োগ বাণিজ্যের প্রশ্নই আসে না।
আগামীতে সঠিক যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সম্মানীত সংবাদ কর্মীদের নিকট অনুরোধ রইল। পাশাপাশি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং প্রকাশিত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন সহ এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হইল।
প্রতিবাদকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ, নার্স স্টার্ফবৃন্দসহ এলাকাবাসী।
