, , ,

যশোরের শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ পাচারকারী আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮০ ভরি ওজনে ১৮টি স্বর্ণের বারসহ এক পাচারককরিকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারন সাতক্ষীরা মহাসড়কের খাজুরার ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন এলাকা থেকে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি আটক করে বলে জানান শার্শা থানার ওসি মোঃ শামিনুল হক। আটক স্বর্ন্যের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা বলে জানায় পুলিশ। আটক মোঃ আলাউদ্দীন (৫২) শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে মোঃ আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার সাথে থাকা অপর দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়। পরে ধৃত আসামির হেফাজতে থাকা আলাম

আরো পড়ুন

সর্বশেষ