, , ,

প্রাইভেট কোচিং প্রবণতা প্রতিরোধে যশোরে শিক্ষা সংলাপ অনুষ্ঠিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
দেশে ভয়াবহ আকার ধারন করা শিক্ষকগনের প্রাইভেট কোচিং বাণিজ্য প্রতিরোধে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে যশোর শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। যশোর সিটির রেলরোডে ফাউন্ডেশনের সভাকক্ষে সংলাপের ৩২তম পর্বে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সরদার সেকেন্দার আলী ।

সংলাপে বক্তাগণ শিক্ষকগনের আন্তরিকতা হ্রাস,কর্মকর্তাগনের তদারকির অভাব, ২০১২ সালে প্রণীত নীতিমালা অনুয়ায়ী গঠিত উপজেলা জেলা কমিটির অকার্যকারিতা, প্রতিষ্ঠান প্রধানদের দূর্বলতা এবং গার্ডিয়ানগনের অসচেতনতাসহ ১২ টি দূর্বল দিক চিহ্নিত করেন আলোচকগণ। এর প্রেক্ষিতে তারা সম্মানীত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিগণ এবং শিক্ষা মন্ত্রণালয় সমীপে অনেকগুলি সুপারিশ রাখেন বক্তাগণ।

যেমন শ্রেণীতে পাঠদান আরও নিবিড় করা. সাপ্তহিক ও মাসিক পরীক্ষা গ্রহন,গার্ডিয়ান সমাবেশ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানে পূর্বের মত ৩ টি সাময়িক পরীক্ষা গ্রহন, উপজেলা ও জেলা প্রাইভেট বাণিজ্য রোধ কমিটিকে কার্যকর করা, শিক্ষকগনের ৩ বছর পর পর বাধ্যতামূলক বদলী , খাতা মূল্যায়নে ক্রস চেকিং এবং বাবং বার নীতিমালা রদকারী শিক্ষক এমপিও স্থগিত বা বাতিল বা বেতন কর্তন এবং জনসচেতনতা সৃষ্টিতে স্টীকার হ্যান্ডবিল ছাপা, কেন্দ্রীয় প্রতিরোধ হটলাইন নম্বর চালুর সুপারিশ দেন।

এ সংলাপে গুরুত্বর্প মতামত প্রদান করেন অধ্যক্ষ কামরুজ্জামান,অধ্যক্ষ উত্তম কুমার রায়,পুস্তক প্রকাশক সমিটির জেলা সভাপতি জসিমউদ্দিন,শিক্ষক অমলেন্দু বিশ^াস, শিক্ষক স্বপন রায়, শিক্ষা সাংবাদিক সালমান হোসেন রাজিব,শিক্ষা কর্মকর্তা বিশ^াস ওয়াহিদুজ্জামান, নুরুজ্জামান এবং অভিভাবক শান্তিরাম বিশ^াস ও আলমগীর হোসেন। সংলাপে প্রাপ্ত সুপারিশগুলি আরও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মতামতসহ শিক্ষা কর্তৃপক্ষের নীতিমালা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরসমূহে প্রেরন করা হবে বলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ^াস ওয়াহিদুজ্জামান জানান। উল্লেখ্য শিক্ষা ফাউন্ডেশন ২০১৪ সাল হতে কুষ্টিয়া মাগুরা ও যশোর শহরে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও সুধীবৃন্দের নিয়ে শিক্ষা সংলাপ করে থাকে।

 

আরো পড়ুন

সর্বশেষ