, , ,

বনরক্ষীর গুলিতে সুন্দরবনে জেলে নিহত, বন অফিস ঘেরাও-ভাঙচুর

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বনরক্ষীর গুলিতে এক জেলের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে সাতক্ষীরার শ্যামনগর। নিহত আমিনুর রহমানের লাশ নিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন বনরক্ষী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ মে রবিবার বিকেলে শ্যামনগর উপজেলার বাসিন্দা আমিনুর রহমান সুন্দরবনের সাধারণ এলাকায় কাঁকড়া আহরণ করছিলেন। স্বজনদের দাবি, ওই এলাকায় প্রবেশে কোনো নিষেধাজ্ঞা ছিল না। এ সময় বন বিভাগের টহল দলের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রবিবার বিকেলে আমিনুরের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। শত শত বিক্ষুব্ধ মানুষ লাশ নিয়ে মিছিল করে সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। একপর্যায়ে তারা অফিসে হামলা চালায় এবং সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছয়জন বনরক্ষী আহত হন। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে সাতক্ষীরা বন বিভাগের কর্মকর্তাদের দাবি, নিহত আমিনুর খুলনা রেঞ্জের সীমানায় প্রবেশ করেছিলেন। এবং খুলনা রেঞ্জের বন্ বিভাগ কর্মকর্তাদের গুলিতে নিহত হন। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের পাল্টা অভিযোগ, তিনি সাতক্ষীরা রেঞ্জের বৈধ এলাকাতেই মাছ-কাঁকড়া ধরছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ