, , ,

বিজিবি দিবস উপলক্ষে দুই দেশের সীমান্ত রক্ষীদের  ফুল ও মিষ্টি বিনিময়

আরো খবর

শার্শা/বেনাপোল প্রতিনিধি:বিজিবি দিবস উপলক্ষে  আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল পেট্টাপোল সীমান্তের জিরো লাইনে  বিজিবি ও বিএসএফের মধ্যে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এসময় দৃষ্টি নন্দন রিট্রেট শিরোমনি অনুষ্টিত হয়।একই সাথে বিজিবি বিএসএফ বিউগল বাজিয়ে ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়।  নামানো হয় দু দেশের জাতীয় পতাকা।এসময় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শ্রেনী পেশার শত শত নারী শিশু ও পুরুষ মনমুগ্ধকর দৃষ্য উপভোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন যশের রিজিওন্যাল অপারেশন পরিচালক লে কর্নেল আনোয়ারুল মাযহার। যশোর ৪৯বিজিবি সিও লে কর্নেল জামিল আহম্মেদ সহকারি পরিচালক সেহেল আল মোজাহিদ ভারতের কলিকাতা ১৪৫ বিএসএফের টু আইসি আলোক কুমার ও ডিসি অভিনেস কুমার পেট্টাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার নরেন্দ্র কুমার সহ দু দেশের বিজিবি বিএসএফ কর্মকর্তারা।

বিজিবি দিবস উপলক্ষেেআয়োজিত অনুষ্ঠানে দু দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মিলন মেলায় পরিনত হয়।সুন্দর অনুষ্ঠান  উপভোগ করতে পেরে খুশি বলে জানান দর্শনার্থীরা।
দর্শনার্থী ভারতের মনিসা রায় অরবিন্দ মন্ডল বলেল দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারনে এতকাছ  থেকে সুন্দর অনুষ্টান দেখার সুযোগ হলো। এ মেল বন্ধন অটুক থাক।বাংলাদেশী নাগরিক আমির হামজা বলেন দুটি দেশের সীমান্ত রক্ষীদের আন্তরিকতা ও যৌথ অনুষ্টান
বিশ্বের মধ্যে অনন্য নজীর স্থাপন করেছে। বিজিবি দিবসের সাফল্য কামনা করেন তারা-
স্বাধীনতা পরবর্তী ৫২তম বিজিবি দিবসটি হোক বাংলাদেশ ও ভারতের  বিজিবি বিএসএফের মধ্যে  মেল বন্ধন।জামিল আহম্মেদ বলেন, এদিনটি বিজিবির জন্য ঐতিহাসিক ও গর্বের দিন। বিজিবি আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে অঙ্গিকারা বন্ধ ।

 

আরো পড়ুন

সর্বশেষ