, , ,

বিনেরপোতায় অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক, নিরব ভূমিকায় প্রশাসন

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন দিন দিন উদ্দেগ জনক হারে বেড়ে ছলেছে। ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন হচ্ছে বালি। মাঝে মধ্যে প্রশাসনের কিছু অভিযান হলেও দু’একদিন পরে আবারও শুরু হয় বালু উত্তোলন।

সূত্র জানায়, বিনেরপোতা এলাকার এইচ বিবি (হাবিব ব্রিকস) ভাটা মালিক শওকাত এর নেতৃত্বে কমপক্ষে ৪/৫টি স্পটে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে নদীর বাঁধ ঝুকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রতিনিয়ত চেষ্টা করছে বাঁধ রক্ষার। নদী থেকে বালু উত্তোলনের কারনে ঝুকিতে আছে বিনের পোতা ও পাশর্^বর্তী এলাকার কমপক্ষে ১০/১২ টি গ্রাম। কিন্তু ভাটা মালিক শওকাতকে রুখবে কে।
এ ব্যাপারে ভাটা মালিক শওকত বালি তোলার কথা অস্বীকার করেন।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) বলা হয়েছে, যেহেতু অবৈধ বালু তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তন, পাড় ভাঙন এবং পরিবেশের বিপর্যয় ঘটে, তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী অবৈধ বালু উত্তোলন বা জলাশয় বিনাশকে পরিবেশগত অপরাধ হিসেবে গণ্য করা হয়। ধারা ১৫ (১): পরিবেশের ক্ষতিসাধন করে বালু তোলার প্রমাণ পাওয়া গেলে প্রথম অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা (অথবা উভয় দণ্ড) হতে পারে। অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মেয়াদ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা হতে পারে।

ভাটা মালিক শওকাতসহ উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

আরো পড়ুন

সর্বশেষ