, , ,

বিশ্ব ভোঁদড় দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাংকন প্রতিযেগিতা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে ইন্টারন্যাশনাল অটার সারভাইভাল ফান্ডের সমর্থন ও সহযোগিতায় অটার ফিশিং কমিউনিটি ফাউন্ডেশন এবং এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে বিশ্ব ভোঁদড় দিবস উপলক্ষে নড়াইলে তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের ভোঁদড় পল্লীতে প্রধান অতিথি হিসাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। এসময় অনুষ্ঠানের আয়োজক চলচ্চিত্র নির্মাতা ও পরিবেশ কর্মী সামছুল ইসলাম স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রথম দিনে বিশ্ব ভোঁদড় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় ভোঁদড় পল্লীতে বসে একদল শিশুশিল্পী রঙ তুলিতে ফুটিয়ে তুলেছে তাদের কল্পনার জগৎ। কেউ আঁকছে লাল- সবুজের পতাকা, কেউ আঁকছে ভোঁদড় পল্লীর বাসিন্দাদের জীবন চরিত্র, কেউ ফুটিয়ে তুলেছে ভোঁদড় দিয়ে মাছ শিকারের দৃশ্য, আবার কেউ তুলে ধরেছে সবুজ ঘেরা প্রকৃতি, কেউ আঁকছে শাপলা, কেউবা আঁকছে ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত ছবি। ছোট্ট এ চিত্র শিল্পীদের হাতে আঁকা ছবিতে কোনো রূপই যেন বাদ পড়ছে না। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিশুশির্ল্পী অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রচনা প্রতিযোগিতা, ভোঁদড় দিয়ে মাছ শিকারের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানের আয়োজক সামছুল ইসলাম স্বপন জানান, এ আয়োজনের মূল লক্ষ্য হলো, বিপন্ন ভোঁদড় প্রজাতি সংরক্ষণ, চিত্রা নদীর দূষণরোধ, জলজ ও জীববৈচিত্র রক্ষা, শতাব্দী প্রাচীন ভোঁদড় দিয়ে মাছ ধরার ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার, এস এম সুলতান আর্ট স্কুল স্থাপনের প্রস্তাব অনুমোদন, ভোঁদড় পুনর্বাসন ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ, টেকসই কমিউনিটি উন্নয়ন, ইকো-ট্যুরিজম, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এইসব অনন্য ঐতিহ্যকে ‘ইউনিসেফ’ এর অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতির পথে এগিয়ে নেওয়া।

আরো পড়ুন

সর্বশেষ