নিজস্ব প্রতিবেদক: নব্বই দশকের শক্তিমান কবি ও গবেষক অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর শুভ জন্মদিন কাল বৃহস্পতিবার।
তিনি একজন সব্যসাচী লেখক। সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার রয়েছে বিনম্র বিচরণ। কবিতা, গল্প, উপন্যাস, গবেষণা, প্রবন্ধ, কলাম, কিশোর কবিতা, ছড়া, গান সব বিষয় নিয়েই তিনি দেশ এবং দেশের বাইরের বিভিন্ন পত্রিকায় বিরামহীন ভাবে লিখে চলেছেন।
নব্বই দশকের শক্তিমান এই কবির জন্ম ৭ই মে, ১৯৬৮, কামার খালী, ফরিদ পুর। পিতা: মো: বজলুর রহমান, মাতা সামসুন্নাহার ফুল। স্বামী মো: শফিকুল ইসলাম। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী।
চাকুরি এবং বৈবাহিক সূত্রে তিনি সুখপাখি, ১১০৬, পশ্চিম বারান্দী রোড, যশোর বসবাস করছেন।
তিনি ফরিদপুরের কামারখালী সরকারি গার্লস স্কুল হতে ১৯৮৩ সালে মাধ্যমিক ও কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ আবদুর রউফ ডিগ্রি কলেজ ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর যশোর সরকারি সিটি কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি রাজশাহী বিশ্বাবিদ্যালয় থেকে বিএড, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
শ্রেষ্ঠ জয়িতা: নৈঃশব্দ্যের কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন জেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী” হিসাবে “শ্রেষ্ঠ জয়িতা ২০২২” নির্বাচিত হয়েছেন।
কর্মজীবন: প্রথমে তিনি নওয়াপাড়া মহিলা কলেজ, অভয়নগর, যশোর এ প্রভাষক হিসেবে যোগদান করেন। তারপর উপশহর ডিগ্রি কলেজে কর্মরত হন। সেখানে কর্মরত অবস্থায় এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে তিনি উপশহর মহিলা কলেজ, যশোর এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি তালবাড়ীয়া ডিগ্রি কলেজ, যশোর এ অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
প্রোমিসড প্রফেট (মহাকাব্য), নীলনদের আখ্যান (গবেষণা উপন্যাস), এমফিল, পিএইচডি থিসিসসহ গল্প, কবিতা, উপন্যাস, গবেষণা শিশুতোষ সব মিলিয়ে তিনি ত্রিশটি গ্রন্থের রচয়িতা।
তিনি দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, যশোর এর উপদেষ্টা।
তিনি দ্যোতনা, নান্দনিক ধারার সাহিত্য কাগজ, যশোর ; ছড়াঘর, ছড়া পত্রিকা, যশোর সম্পাদনা করছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। এই শুভ জন্মদিনে কবির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
