, , ,

বেনাপোলে ১০টি সোনারবার সহ পাচারকারীকে আটক করেছে বিজিবির

আরো খবর

 

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনারবার সহ মনিরুজজামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে নাভারন এলাকা থেকে তাকে আটক করা হয়। স্বর্ণ গুলো বেনাপোল দিয়ে ভারতে পাচার করবে বলে বিজিবির কাছে স্বীকার করেন মনিরুজ্জামান। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ১০টি সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি সোনারবার সহ তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের সিজারমুল্য ১ কোটি ১ লক্ষ ৩৯ হাজার চারশত টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ