বেনাপোল (যশোর) প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির চৌকসদল যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে পার হয়ে আসা ১৪ লাখ টাকা মুল্যের শাড়ী কসসেটিকস ও খাদ্য সামগ্রীসহ চোরাচালানী মালামাল আটক করেছে।তবে এসময পাচারের সাথে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান১৮ মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময়ে*ভারতীয় ৮২ টি শাড়ী, ১৯ টি সন পাপড়ী, ৪৮ টি খাদ্য সামগ্রী, ১১৯৫ টি চকলেট এবং ১২৭৬ টি কসমেটিক্স সামগ্রী* আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ১২,১৪,৮৮০/-(বারো লক্ষ চৌদ্দ হাজার আটশত আশি টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
