, , ,

বেনাপোল সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আরো খবর

বিশেষ প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ২১ নভেম্বর দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৫পিস ভারতীয় শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, ৭ দশমিক ৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সোনপাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ এবং ৪ হাজার ২২টি প্রসাধনসামগ্রী। বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ