একাত্তর ডেস্ক:
ক্রীড়া ক্ষেত্রে ‘মিক্স জোন’ কথাটা বেশ পরিচিত। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে, সাংবাদিকরা কনফারেন্স রুম কিংবা ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করেন। সেখানে ফুরফুরে মেজাজে থাকা খেলোয়াড়রা আসেন। একটু ভাব, সৌজন্য আদান-প্রদান করেন। হাঁসি-ঠাট্টায় মজেন। দাঁড়িয়ে টুকটাক দু-চারটা প্রশ্নের উত্তর দেন।
কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। জয়ের পর ‘মিক্স জোনে’ আসেন মেসি। সেখানে ঘটে গেছে অবাক করা এক ঘটনা। মেসি এসেই এক নারী সাংবাদিককের সামনে তার গাল এগিয়ে দেন। কোন সংকোচ ছাড়া স্বাভাবিকভাবে মেসির গালে একটা চুমু এঁকে দেন ওই নারী সাংবাদিক।

এভাবে গাল এগিয়ে সোফির চুমু নেন মেসি। ছবি: সংগৃহিত
তার নাম সোফি মার্টিনেজ। কাজ করেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ‘তেলেফে’তে। সোফিকে বিশেষ অভিবাদন জানিয়ে মেসি নিজেই বললেন, ‘এবং অনেকে বলেন, আমি নাকি তোমার সঙ্গে ঠিকমত সৌজন্যও আদায় করি না। আমি তোমার দিকে তাকিয়ে থাকলেও তাতে নাকি আন্তরিকতা থাকে না। আমি নাকি কেবল তোমার দিতে তাকাতে হয় বলে তাকাই, কথা বলার জন্য বলি!’
মেসির অভিবাদনে ধন্যবাদ জানিয়ে সোফি প্রসঙ্গ বদলান এবং খেলা নিয়ে প্রশ্নের অনুমতি চান, ‘চলুন, আমরা যে বিষয়টা বেশি উপভোগ করি, যেটা আমাদের কাজ, তা নিয়ে কথা বলি।’ এরপর মেসিকে তেলেফে’র সাংবাদিক প্রশ্ন করেন, কেপ ভার্দের বিপক্ষে খুবই কঠিন একটা ম্যাচ গেলো। জয়ের পর মেসির কেমন অনুভব হচ্ছে।
সূত্র: সমকাল
