, , ,

মণিরামপুরে দেশীয় অস্ত্রসহ ৩ যুবক আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন যুবক কে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।

স্থানীয় ভাবে জানা যায় ,২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকুরিয়ার কাটাখালি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ১. মো. তামিম হোসেন (১৮), পিতা: মো. জাকির হোসেন, সাং: ধোপাদি, থানা: অভয়নগর, জেলা: যশোর। ২. মো. মেহেদী (২০), পিতা: ফারুক মোল্লা, সাং: ধোপাদি, থানা: অভয়নগর, জেলা: যশোর। ৩. মো. শাকিল হোসেন (১৭), পিতা: মো. জামাল হোসেন, সাং: ভোমদাহ, থানা: মণিরামপুর, জেলা: যশোর।

জানা যায়, আটকের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করে । মণিরামপুর থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বশেষ