নিজস্ব প্রতিবেদক:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষের পরিচালনা এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, আওয়ামীলীগ নেতা হাসেম আলী, সুব্রুত ব্যানার্জী, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম. আলাউদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী, কুদ্দুস, যুবলীগ নেতা শিপন সরদার, মহিলানেত্রী আসমাতুন্নাহার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
