, , ,

মণিরামপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তা,জামায়াত কর্মীর অনুশোচনা প্রকাশ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

যশোরের মণিরামপুরে প্রেম ঘটিত পারিবারিক শালিসকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতার খবর ও তথ্য সংগ্রহ করতে গিয়ে মণিরামপুরের ইত্যা বাজারে স্থানীয় এক যুবকের হাতে চার সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার ইত্যা গ্রামে একটি প্রেম সংক্রান্ত পারিবারিক শালিস বৈঠকে স্থানীয় হান্নান (জামায়াতপন্থী) ও ছাদেক (বিএনপিপন্থী)-এর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে পরদিন ৫ সেপ্টেম্বর উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামায়াতের তিন জন কর্মী মারাত্মক আহত হয়ে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিএনপির তিনজন আহতের খবর পাওয়া গেছে।

ঘটনার পর থেকে ইত্যা বাজার ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

সংঘর্ষের ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদিকতার নীতিমালা মেনে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় ইত্যা বাজারে পৌঁছান প্রতিদিনের কণ্ঠ এর সাংবাদিক মুস্তাকিম আল রাব্বি সাকিব, দৈনিক প্রজন্ম একাত্তর এর শাহাজান শাকিল, দৈনিক অভয়নগর এর সাব্বির হোসেন এবং দৈনিক যশোর-এর স্থানীয় প্রতিনিধি জুলফিক্কার আলী।

ঘটনাস্থলে চার সাংবাদিক পেশাগত কাজ শুরু করলে স্থানীয় এক যুবক তাঁর সঙ্গীদের নিয়ে এসে তাঁদের ঘিরে ধরেন এবং নানা জেরামূলক প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে ওই যুবক ও তাঁর সঙ্গীরা সাংবাদিকদের তথ্য সংগ্রহে প্রত্যক্ষভাবে বাধা দেন এবং তাঁদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে হেনস্তা করেন।

পরে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি শান্ত হলে এবং নিজের ভুল বুঝতে পেরে উক্ত যুবক গণমাধ্যমকর্মীদের কাছে নিজ আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং অনুশোচনা প্রকাশ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পেশাগত কাজে বাধা প্রদানকারী ওই যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় যুব বিভাগের একজন সদস্য। তার নাম মনিরুল ইসলাম।
অবাধ তথ্য সংগ্রহে এ ধরনের বাধাদান ও গণমাধ্যমকর্মীদের হেনস্তার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়,
৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আবারও জামায়াত ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এই প্রতিবেদন লেখা অবদি ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ