, , ,

মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেনের মায়ের ইন্তেকাল

আরো খবর

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক যুগান্তর ও সমাজের কথা পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোতাহার হোসেন দুষ্টুর মা গুলজান বিবি বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী—রাজেউন)। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে মোহনপুর গ্রামের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর।
তিনি ৬ ছেলে ও ৪ মেয়ের জননী ছিলেন। মৃত্যকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের ফাযিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে স্বামী পাশে শায়িত করা হয়। মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।
পরিবার সূত্রে জানাযায়, গুলজান বিবি মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম গোলাম মোস্তফার মা ছিলেন। তিনি মণিরামপুর পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের একমাত্র দাদিও বটে। তার মৃত্যুতে শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মণিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ