, , ,

মনিরামপুরে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরি, আটক ২

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :
যশোরের মনিরামপুরে কবিরাজির আড়ালে জাল টাকা ছাপানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড ও বেশ কয়েকটি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—কুলটিয়া ইউনিয়ন ওলামালীগের সভাপতি এমদাদুল হক ও তাঁর সহকারী আজিবুর রহমান। তবে মামলার অপর আসামি কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমান পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ে একটি ভবনে কবিরাজি কার্যক্রম চালিয়ে আসছিলেন এমদাদুল ও আজিবুর। বৃহস্পতিবার রাতে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর সময় আজিবুরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। সেখান থেকে এমদাদুল ও মফিজুর পালিয়ে গেলেও শুক্রবার সকালে ডাঙ্গামহিষদিয়া এলাকা থেকে এমদাদুলকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, এ ঘটনায় আটক দুজন এবং কম্পিউটার দোকানের পলাতক মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ