অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সদ্য অনুষ্ঠিত ৫ জানুয়ারি-২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলকোট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয় বারের মতো মেম্বার নির্বাচিত হয়েছেন জহির রায়হান। মেম্বার নির্বাচিত হয়ে এলাকাবাসীর জন্য কি করতে চান জানতে চাইলে জহির রায়হান বলেন , মাদক মুক্ত সমাজ গড়বো, অসহায় মানুষের পাশে থাকবো।
বর্তমান সময়ে আমাদের এলাকায় প্রচুর মাদক ব্যবসায়ী। যাদের জন্য আজ যুব সমাজ ধ্বংসের মুখে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও তরুণদের সঠিক পথে ফিরে আনা সহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। বর্তমান সময়ে কিছু কিছু তরুণরা যেভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে,তা হতে থাকলে হয়তো আমাদের সমাজে অন্যায় দুর্নীতি, ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কারণ, মাদক কিনতে গেলেও তাদের টাকার প্রয়োজন হয়। কেউ বা আবার দিন আনে দিন খায় তারাও মাদকাসক্ত হয়ে সংসারে অশান্তি সৃষ্টি করছে। এমনকি, নির্যাতনের শিকার হচ্ছে অনেক মা-বোন।এসব চিন্তা ধারা অনুযায়ী আগামী প্রজন্মকে বাঁচাতে নিজের সবটুকু চেষ্টা অব্যাহত রাখবো।তাই, আমার ওয়ার্ড এর সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা চাই।
এছাড়াও ঐ এলাকার স্থায়ী বাসিন্দা, বয়স্ক নারী- পুরুষের সাথে কথা বললে তারা জানান, জহির রায়হান গত ৫ বছর ধরে মেম্বার থাকায় আমরা এলাকা বাসী অনেক ভালো আছি, মাতৃত্বকালীন ভাতা,বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সরকারি বিভিন্ন প্রকারের সুবিধা পাওয়ার জন্য আইডি কার্ডসহ যে সব কাগজপত্র, ছবি প্রয়োজন হয় তাও ম্যানেজ করা বা ফটোকপির খরটাও নেই না। আর,প্রতি ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করে দেখেন জহির রায়হানের মানবিকতা। তিনি, আমাদের ওয়ার্ডে মেম্বার হওয়ায় আমরা অনেকেই শান্তিতে সুন্দর জীবন যাপন করতে পারছি এবং ওনাকে সবসময় পাশে পাবো।
এ বিষয়ে এলাকায় কিছু লোকজনের সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,আজ পর্যন্ত যতদিন জহির রায়হানের কাছে গিয়েছি, কোনো দিন খালি হাতে ফিরে আসেনি।
এছাড়াও তিনি সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অসহায় মানুষের পাশে থাকা রক্তদান ও বিভিন্ন উন্নয়ন মূলক সংগঠনসহ, অসহায় অসচ্ছল মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন।
