, , ,

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি বেনাপোলে পণ্য চালান আটক

আরো খবর

বিশেষ প্রতিনিধি
বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানি করা আপেল জুসের চালান আটক করেছে কাস্টমস। এই পণ্য চালান আমদানির মাধ্যমে ১৫ লাখ টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়। এ ঘটনায় পণ্য চালানের আমদানিকারক প্রতিষ্ঠান ও সিএ-এফ এজেন্টের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
কাস্টম হাউজ সুত্রে জানা গেছে, পণ্য চালানটির আমদানিকারক মেসার্স খালিদ এন্টারপ্রাইজ। চালানটি ছাড় করানোর জন্য বৃহস্পতিবার বেনাপোল কাস্টম হাউজে বিল অফ এন্ট্রি দাখিল করে সিএ-এফ এজেন্ট আলেয়া এন্টরপ্রাইজ। এরপর পণ্য চালানটি শতভাগ পরীক্ষণের মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির ঘটনা ধরা পড়ে।
বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া বলেন, আপেল জুসের চালানটি ছাড় করানোর জন্য যে এইচএস কোড ঘোষণা দেয় তার শুল্কের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ। কিন্তু পণ্যটির প্রকৃত এইচএস কোডের শুল্ক হার ২৮৯ শতাংশ। ফলে প্রকৃত কোড গোপন করার মধ্য দিয়ে ১৫ লাখ টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়।
উল্লেখ্য, সিএ-এফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে এরআগের দিন বুধবার জালিয়াতির মাধ্যমে চকলেট আমদানির ঘটনায় আরও একটি বিভাগীয় মামলা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ