, , ,

যশোরের বাসচাপায় নারী নিহত, চালক আটক

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর-বেনাপোল মহাসড়কের ধোপাখোলা নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম ঝিকরগাছা সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি আমিরুল্লাহর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, আলেয়া বেগম বাবার বাড়ি ধোপাখোলা থেকে ঝিকরগাছায় ফেরার উদ্দেশ্যে মহাসড়কের নিমতলা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্নেহা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৭৮) একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে এবং চালক সিরাজুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে। তিনি মালঞ্চি গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ