, , ,

যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-৮

আরো খবর

বিশেষ প্রতিনিধি
যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখহাটির কাজী আলমগীর হোসেনসহ আরও ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৩ নভেম্বর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ১৪ নভেম্বর শনিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে,শহরের ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলাম মরার ছেলে হৃদয় ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আওয়ামী লীগের সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের সোহেল রানা। এ ছাড়া গত ১ নভেম্বর শহরের লালদীঘির পাড় এলাকায় যুবলীগের মিছিলের ঘটনায় মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত আটটার দিকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এবং মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশের এক এসআই।

গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ওই মামলায় ৯ জনকে আটক করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ শুক্রবার রাতে আরও ৮ জনকে আটক করা হয়। শনিবার ১৪ নভেম্বর বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ