, , ,

শার্শায় আওয়ামী লীগের ৪ সমর্থক আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের শার্শা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ সমর্থক চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে হায়দার (৪৫), একই গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. মুনসুর আলী (৩৬) এবং শার্শা থানার রুদ্রপুর গ্রামের মো. দবির উদ্দীন মন্ডলের ছেলে মো. কোরবান আলী (৪৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নাশকতাবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ