, , ,

যশোরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে বসতবাড়ির গ্যারেজ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হানিফ ওরফে অনিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি মো. মোজাম্মেল সাগর (২৮) পলাতক রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে যশোর শহরের পিলু খান সড়কের ঘোপ এলাকার বাসিন্দা কাজী নাইমুর রহমানের (২৬) বাড়ির গ্যারেজ থেকে তার ক্রয়কৃত FZ V-2 মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১৭-৩৪১৯ এবং আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপশহর পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাহাদুরপুর বাঁশতলা এলাকার গ্যাস পাম্পসংলগ্ন বাইক হাসপাতাল গ্যারেজের সামনে থেকে হানিফ ওরফে অনিককে গ্রেপ্তার করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে অনিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে মোজাম্মেল সাগর চুরি করা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে।

গ্রেপ্তার হানিফ ওরফে অনিকের বাড়ি কিসমত নওয়াপাড়া (একটি ডিপোর পেছনে), যশোর এবং পলাতক মোজাম্মেল সাগরের বর্তমান ঠিকানা তালবাড়িয়া মাঝেরগাঁ, সরকারি আশ্রয়ণ প্রকল্প, যশোর বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বশেষ