, , ,

যশোরে মান সম্পন্ন ঔষধী উদ্ভিদ উৎপাদন বিষয়ক কর্ম শালা অনুষ্ঠিত

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ হোমিওপ্যাথিক ঔষধ শিল্প সমিতি ঃ গতকাল যশোরের মৎস্য ভবন মিলনায়তনে মান সম্পন্ন ঔষধী উদ্ভিদ উৎপাদন বিষয়ক এক কর্ম শালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক ঔষধ শিল্প সমিতির সভাপতি রেজা উর রহীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন যশোর হোমিওপ্যাথিক ফার্মেসী মালিক সমিতির সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ হাফিজুর রহমান, ঢাকা হোমিও ল্যাবরেটরিজের মালিক ডাঃ মোঃ আলী হোসেন, হাফিসন্স ল্যাবরেটরীজের মালিক ডাঃ মাহবুব হাফিজ, এমিবা হোমিওপ্যাথিক ল্যাবরেটরীজের মালিক ডাঃ শেখ রেজওয়ান, তোহা হোমিও হলের পরিচালক ও যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, যশোর হোমিও ফার্মেসী মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সামসুল হক, নুজুম হোমিও হলের পরিচালক টিটো, গ্রীন হোমিও হলের পরিচালক ডাঃ বিপ্লব, আইডিয়াল হোমিও হলের পরিচালক কাজল ঘটক, আবীর হোমিও হলের পরিচালক ডাঃ জিল্লুর রহমান, রিজু হোমিও হলের পরিচালক ডাঃ সাইফুর রহমান, এ কেন্ট হোমিও হলের পরিচালক ডাঃ রবিউল ইসলাম, সততা হোমিও হলের পরিচালক ডাঃ পংকজ, তোহা হোমিও হলের পরিচালক ডাঃ মোঃ আবু জাফর, ডাঃ মোঃ মোস্তাইন বিল্লাহ, সাধন মল্লিক রনি, ডাঃ শাহিনুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, হোমিওপ্যাথিক ঔষধ সারাবিশ্বে জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অত্যান্ত স্বল্প খরচে হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন। যদি হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে তারা উপকার না পেতো তাহলে এই চিকিৎসা পদ্ধতি অনেক আগেই বন্ধ হয়ে যেতো। তিনি হোমিওপ্যাথিক ঔষধ শিল্পের সাথে যাঁরা আছেন তাঁরা যদি উন্নত মানের ঔষধ তৈরি করতে পারে তাহলে তো বিদেশি হোমিওপ্যাথি ঔষধ আমাদের প্রয়োজন হবে না। তিনি হোমিও চিকিৎসা পদ্ধতির উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ